“রেলওয়ের ক্যাটারিং সার্ভিসের টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পর ও করা হচ্ছে না নতুন টেন্ডার।” এই শিরোনামে দেশের বেশির ভাগ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর গত ২৫ জানুয়ারি বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন রেলওয়ে ক্যাটারিংয়ের সেই দুর্নীতিবাজ ১৭ ঠিকাদার সিন্ডিকেট দের নিয়ে যাত্রী সেবার মান উন্নয়ন করার বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঠিকাদারদের সহায়তাকারী সি সি এম বিভাগের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম।
বিশ্বত সূত্র মতে, গত ২৩ই জানুয়ারি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর রেলওেয়ের উর্ধতন কতৃপক্ষের চোখে ধুলো দেওয়ার জন্য ঠিকাদার সিন্ডিকেট বিপুল পরিমান টাকার বিনিময়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনকে দিয়ে এই বৈঠকের ব্যাবস্থা করেন। সেই বৈঠকে বাংলাদেশ পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন সেই ১৭ ঠিকাদার সিন্ডিকেটের অবৈধ টেন্ডার বাতিল না করে উল্টো তাদেরকে নিয়ে রেলওয়ের সেবা ও খাবারের মান কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে অলোচনা করেন। যা পুরোটাই ছিল লোক দেখানো এবং খুবই হাস্যকর একটি বৈঠক। পুরো আলোচনায় একবারও (জিএম) জাহাঙ্গীর হোসেন অবৈধ টেন্ডার এর কথা উল্লেখ করেন নি।
সূত্র মতে গত ৩ মাস আগে এই অবৈধ টেন্ডার বাতিল করার জন্য বাংলাদেশ রেলওেয়ের ডিজির কার্যলয় থেকে চিঠি দেয়া হয় (জিএম) জাহাঙ্গীর হোসেন এবং সি সি এস নাজমুল হোসেনকে অথচ সেই আদেশ অমান্য করে করেন তারা।
এই বিষযে সি সি এস নাজমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,২০২১ সালে প্রাক তুলিকাভুক্ত করনের জন্য ওপেন টেন্ডার ডাকা হয় এবং ৪৩ জন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাক তুলিকাভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু নানান ঝামেলার কারণে এখনো তালিকাভুক্তি করন করা হয় নি। তিনি বলেন সাবেক ডিজি ডি এম মজুমদার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ-ই ১৭ ঠিকাদার প্রতিষ্ঠানকেই বজায় রাখতে বলেছিলেন। তিনি আরও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান গুলোকে নবায়ন করলে সরকারের রাজস্বের কোন ক্ষতি হচ্ছে না। প্রতিবার নবায়ন করলে সরকারের ১০% করে রাজস্ব বাড়ে। তাহলে কি নতুন করে টেন্ডার আহ্বান করলে সরকারের রাজস্বের পরিমাণ কমে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন টেন্ডার হলে রাজস্ব বাড়তে ও পারে আবার কমতে ও পারে। নতুন টেন্ডার হলে রাজস্ব কিভাবে কমে যাবে সেটির কোন সদুত্তর তিনি দিতে পারেন নি। নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে আবারও তালিকাভুক্ত করন সিদ্ধান্ত আসতে পারে, যদি আসে তাহলে আগে তালিকাভুক্তির কাজ শেষ করার পর নতুন টেন্ডারের সিদ্ধান্ত নেয়া হবে। তালিকাভুক্ত করনের কাজ শেষ করে কবে নাগাদ নতুন টেন্ডার হতে পারে জানতে চাইলে তিনি বলেন সেটা দুই বছর লাগতে পারে আবার পাঁচ, দশ বছর ও লাগতে পারে। এইটা অনেক জটিল প্রক্রিয়া।
তথ্য মতে, নতুন ঠিকাদারদের তালিকাভুক্তির কাজ যাতে দেরি হয় এবং এ-ই ১৭ ঠিকাদার প্রতিষ্ঠান গুলোই যেন বার বার কাজ পায় তার পিছনে আছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। তিনি পুবাঞ্জলের সিসিএম থাকা অবস্থায় বিভিন্ন স্টেশনে ৪৮ টি দোকান তার মনোনীত ব্যাক্তিদের লীজ দেন।
নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কিনা এ-ই বিষয়ে পুর্বাঞ্জলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাওয়ার জন্য বার বার তার মুটোফোনে কল এবং এস এম এস করে ও সাড়া পাওযা যায় নি।
গতকালের এ-ই বৈঠকের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ঠিকাদার বলেন, এইটা তো রেলওয়ের উদ্দর্তন কর্মকতাদের চোখে ধুলো দেওয়ার জন্য করা হযেছে। এ-ও রকম বৈঠক আগে অনেক বারই করা হয়েছে। এ-ই সব দুর্নীতিবাজ কর্মকতা এবং এ-ই ১৭ জন ঠিকাদার সিন্ডিকেটের কাছে পুরো রেলওয়ে জিম্মি হয়ে আছে। এদের জন্য আমরা সাধারণ ঠিকাদাররা বছরের পর বছর কোন কাজ পাচ্ছি না। এ-ই সবের কারনে অনেক নামকরা পুরানো ঠিকাদার রেলওয়ের ঠিকাদারির কাজ ছেড়ে দিয়েছেন। সরকার যদি রেলওয়ের এ-ই সব দুর্নীতিবাজ কর্মকতা এবং সিন্ডিকেট ব্যাবসায়ি দের উপর কঠিন পদক্ষেপ না নেন তাহলে অচিরেই রেলওয়ের দীর্ঘ দিনের সুনাম নষ্ট হয়ে যাবে।
এদিকে অভিযোগ পাওয়া গেছে,সবচেয়ে নিম্নমানের ও বাজে পরিবেশন করা হয় ঠিকাদার কালিকান্ত ঘোষ পরিচালিত খাবার গাড়িগুলোতে। তর কারনে টেন্ডারের কার্যক্রম বন্ধ আছে রেলওয়ে কোম্পানি করার জন্য।
রেলওয়ে ক্যাটারিং সেলের অবৈধ মালিক সোনার বাংলা ট্রেনে ক্যাটারিং পরিচালনা করে । রেলওয়ে চাকুরি থেকে অবসরে যাওয়ার পরও অবৈধ ভাবে রেলভবন ঢাকায় একটি রুম দখল করে রেল ক্যাটারিং কোম্পানি পরিচালনা করছেন তিনি । তার পরিচালিত ট্রেন ৫ টি। এগুলো হচ্ছে, ১) সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা ২) বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা ৩) পঞ্চগড় এক্সপ্রেস,দিনাজপুর থেকে ঢাকা ৪) বেনাপোল এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকা ৫) কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম থেকে ঢাকা।












