চট্টগ্রাম ধর্ম

দেশ ও বিএনপিকে নিয়ে কোন যড়যন্ত্র সফল হবে নাঃ সরওয়ার আলমগীর 

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন- স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনো প্রশাসনের আশ পাশে ঘোরাঘুরি করছে । তাদের গ্রেফতার দাবী জানিয়ে তিনি বলেন দেশে অরাজকতা বেড়ে গেছে । এসব অপরাধ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরে নির্বাচনের দাবি জানাচ্ছি ৷ তিনি বলেন- দেশ ও বিএনপিকে নিয়ে কোন যড়যন্ত্র সফল হবে না । এ দল জিয়াউর রহমানের আদর্শের দল, গণমানুষের দল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আজাদী বাজারের একটি কমিউনিটি সেন্টারে বুধবার (১৯ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম ইউসুফ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হোসেন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন । বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন। আমন্ত্রিত অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম চেয়ারম্যান, খালেদ মাহমুদ বাবুল, মহিন উদ্দিন আজম তালুকদার, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল মান্নান, ডা. রফিক, শ্রমীক দলে নেতা দৌলত মিয়া, যুবদল নেতা মোহাম্মদ মামুন, হাসানুল কবির বাবর, মোহাম্মদ এরশাদ, জিয়াউল হাসনাত ফারহাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন মেসি, নজিবুল করিমসহ আরো অনেকেই

Related Posts