মো. এমরান হোসেন, ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি
পুন নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের শাহী জামে মসজিদ। এ উপলক্ষে শুক্রবার (১১এপ্রিল) রাতে মতবিনিময় সভা মাইজভান্ডার শরীফে শাহী ময়দানে মাইজভান্ডার শরীফের সকল আওলাদ, মোতওয়াল্লী পরিবার ও এলাকাবাসী উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন গাউছিয়া রহমানিয়া মইনিয়া মনজিলের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
ডা. সৈয়দ মিসকাতুন নুর মাইজভান্ডারীর সঞ্চালনায় এতে আওলাদগণের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আহমদ হোসাইন শাহারিয়ার মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ শাহদাত উদ্দিন মাইভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল করিম, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ ওমর ফারুক, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সাইফুর রহমান, ইঞ্জি. মোঃ নুরুল ইসলাম খান, শাহজাদা সৈয়দ নওয়াছির বশর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী, সৈয়দ বাবল গনি মাইজভান্ডারি, সৈয়দ ফরহাদ আহমেদ মাইজভান্ডারি, শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ আবতাহি সাফওয়ান মাইজভান্ডারী, সৈয়দ আজমাইনুর রহমান মাইজভান্ডারী, মাতোয়ালী সৈয়দ মোঃ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারী, যুগ্ম মাতোয়ালী সৈয়দ মোঃ নাছিরুল আলম, সৈয়দ মো. বাবল গনি,সৈয়দ তালেবুল মওলা, খতিব সৈয়দ বশিরুল আলম সহ অন্যান্যরা। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে শাহজাদা সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীকে সভাপতি ও শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীকে সাধারণ সম্পাদক করে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের একটি পুনঃনির্মাণ কমিটি গঠিত হয়।












