চট্টগ্রাম ব্যবসা

টেরীবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল

 

চট্টগ্রাম নগরীর বৃহত্তর কাপড়ের পাইকারী বাজার টেরীবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অদ্য ১৪ ডিসেম্বর, রবিবার বাদে মাগরিব টেরীবাজারস্থ কাটাপাহাড় লেইনে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, টেরীবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে টেরীবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল আরম্ভ হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

এতে প্রধান আলোচকের আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আনন্দীপুর জামে মসজিদের খতিব হজরত মাওলানা জিয়াউল হক আনসারী।
বিশেষ আলোচকের আলোচনা পেশ করেন আতরজান জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব হাফেজ শামসুল হুদা।
সিডিএ কল্পলোক আবাসিক এলাকা জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, বকসির হাট বিএনপির সভাপতি এস. এম মফিজ উল্লাহ, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফজল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হারুনর রশীদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, সাবেক কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান, ফতেহ আলী, শফিকুল ইসলাম মজুমদার, মোহাম্মদ হাসেম, মোঃ আরফাত হোসেন (আরেফিন), গাজী সেফায়ত, মুমিন, জোবাইর, হুমায়ুন, আফসার, হারুন, শাহাজাহান প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, টেরীবাজার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির জন্য দোয়া মোনাজাত করেন হজরত মাওলানা জিয়াউল হক আনসার।

Related Posts