চট্টগ্রাম শোক ও স্মরণ

ফটিকছড়িতে ইট ভাটায় মিক্সার অটোমেশিনে পড়ে চালকের মৃত্যু

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ব্রিক ফিল্ডে কাজ করার সময় অটো মিক্সচার মেশিন চালক মো: রায়হান (২০) নামের এক শ্রমিকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তারা টঙ্গি গ্রামের জনৈক মো: সোহাগের একমাত্র পুত্র।
জানা যায়,উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কের পাশে রেজাউল করিমের মালিকানাধীন এম এ(মনির আহমদ) ওয়ান নামক ব্রিক্সে মাটি টুকরা করে কাঁচা ইটে রুপান্তরীত করার অটো মিক্সচার মেশিনে পা পিছলে পড়ে মেশিনে ডুকে ক্ষত বিক্ষত হয়ে আটকে যায় চালক রায়হান। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় শত শত মানুষ সেখানে ভীড় করলে ও কেহ উদ্ধার করতে পারেনি। পরে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ফটিকছড়ি সদর ফায়ার সার্ভিস দল অটোমেশিনের ভিতর থেকে লাশ উদ্ধার করে। থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ থানায় নিয়ে আসে।
এদিকে মুক্তাগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর মমতাজ বেগম জানান, রায়হানের মৃত্যুর সংবাদ তার বাড়ীতে পৌঁছলে স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়। নিহত রায়হান পরিবারের একমাত্র সন্তান ছিল। তার লাশ বাড়ীতে নিয়ে আসার জন্য স্বজনরা চট্টগ্রামে রওনা দিয়েছেন।

Related Posts