সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠান আগামী শনিবার বিকেলে ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে এক প্রস্ততি সভা দলটির উপজেলা কার্যালয়ে বৃহস্পতিবার ( ০১জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর । এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মিহির চক্রবতী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন চৌধুরী, শফিউল আজম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সরোয়ার হোসেন মেম্বার, মহিব উল্লাহ বাহার, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সুজা চৌধুরী, এয়াকুব শহিদ, হান্নান চৌধুরী, বোরহান আহমেদ, আজম খান, হাসানুল কবির, মো. সাইফুদ্দিন, আতিক চৌধুরী, রশিদ চৌধুরী, সাহাব উদ্দিন, দৌলত মিয়া, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী সাইফুল হায়দার রাসেল, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক, সেক্রেটারী আরাফাত তোষার, আরমান উদ্দিন কালু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ, মীর আকবর প্রমূখ । পরে প্রধান অতিথি সরওয়ার আলমগীর ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ পরিদর্শনে করেন।












