চট্টগ্রাম শোক ও স্মরণ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবেঃ সরোয়ার আলমগীর

 

ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, “আপোষহীন নেত্রী গনতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তাঁর দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্বারপ্রান্তে। বেগম জিয়ার আন্দোলনের ধারাবাহিকতায় আগামীর গণতান্ত্রিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

সরোয়ার আলমগীর আরও বলেন, “বিএনপি সবসময় বাংলাদেশপন্থী দল। তাই দেশের সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি।”

দোয়া মাহফিলে তিনবারের সাবেক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন সে দোয়া করা হয়।

Related Posts