নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থীতা বাতিলের দাবীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের আপীল খারিজ করে দিয়েছেন নির্বাচন কমিশন। রোববার দুপুরে জামায়াত প্রার্থীর আপীলটি শুনানীর জন্য তোলা হলে শুরুতেই তা বাতিল করে দেন কমিশন।
এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকা ঋণখেলাপীর তথ্য গোপনের অভিযোগ তুলে তাঁর প্রার্থীতা বাতিলে আপীল করেন নুরুল আমীন।
বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, “৪০০ কোটি টাকার ষড়যন্ত্র,
টিকে নাই ৪ মিনিটও। আমি মাঠের মানুষ। মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকবো ফটিকছড়িবাসীর সাথে। সব ষড়যন্ত্র এভাবেই উড়ে যাবে জনগণের ভালবাসায়।” তিনি বলেন, “সত্যের পথে পরাজয় নিশ্চিত জেনে তাঁরা মিথ্যাকে আঁকড়ে ধরেছে।












