আইন আদালত জাতীয়

স্থগিতাদেশ প্রত্যাহার, ঋণখেলাপি নন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আগের দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সাথে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা আরও দুটি সিভিল পিটিশন নো অর্ডার দিয়েছেন চেম্বার জজ।
আদালত সূত্রে জানা গেছে, চেম্বার জজ আদালতে সরওয়ার আলমগীরের প্রতিষ্ঠান
এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে সিভিল পিটিশন (৩৫/২০২৬) দাখিল করলে শুনানী শেষে আদালত প্রিমিয়ার লিজিং এবং এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের মামলাটি খারিজ করে দেন।
আদালত সুত্র জানিয়েছে, গত ১৮ জানুয়ারী প্রিমিয়ার লিজিং লিমিটেডের আপিলের পরিপ্রেক্ষিতে এই মামলায় বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নেয়া পূর্বের স্থিতিআদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন চেম্বার জজ। স্থিতিআদেশ আট সপ্তাহের জন্য স্টে করার কারণে ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও একই দিন জামাতের প্রার্থী নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর প্রার্থীতা বহাল রেখেছিল নির্বাচন কমিশন।
আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে ছিলেন বিশিষ্ট আইনজীবী আহসানুল করিম,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যরিস্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেডের আইনজীবী মলয় কুমার রায় জানান, সরওয়ার আলমগীর ও প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়। তিনি ঋন পূনঃতফসিলের জন্য ২০ লাখ টাকা জমাও দিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালত থেকে স্থিতিআদেশ নেবার কারণে পুনতফসিল প্রক্রিয়া স্থিমিত হয়ে যায়। বর্তমানে তিনি প্রিমিয়ার লিজিং এর চাহিত অর্থ পরিশোধ করেছেন। ফলে বোর্ড মিটিংয়ের অনুমোদনক্রমে প্রিমিয়ার লিজিং এর পক্ষ থেকে পুর্বের পিটিশনটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সাথে এনএফজেড টেরি টেক্সটাইলের মালিকানাধীন ঋন নিয়মিত এবং সিআইবি স্টাটাস হালনাগাদ রয়েছে।
অপরদিকে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের বৃহস্পতিবার দায়ের করা আরও দুটি সিভিল পিটিশন নো অর্ডার দিয় রিলিজ করেছেন চেম্বার জজ।
ফটিকছড়ি আসনে (চট্টগ্রাম -২) বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর নিজের মনোনয়নের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। মঙ্গলবার এক দফা শুনানি হয়।
আগামী রোববার পুনরায় শুনানি শেষে আদেশ দেবেন আদালত।

Related Posts