চট্টগ্রাম নির্বাচন

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে    টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

 

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের উন্নয়ন ও ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম-৯ আসন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর, বিএনপি। সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর।

সভায় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা আব্দুস সামাদ, মোহাম্মদ মুসা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ফজল আহম্মদ, মুহাম্মদ ফরিদ উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, আব্দুল করিম, মোহাম্মদ বাকের উল্যাহ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ তাজুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, মোঃ মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় বক্তারা চট্টগ্রাম-৯ আসনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

Related Posts