চট্টগ্রাম ধর্ম

হেফাজতে ইসলামের আমীরের সাথে বিএনপি নেতা সরোয়ার আলমগীরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সরোয়ার আলমগীর রবিবার (৯ মার্চ) ফটিকছড়ির আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায়
হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
ইফতারের আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন আজম তালুকদার প্রমূখ।

Related Posts