‘
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর বলেছেন-কৃষকরা দিনরাত কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে তাঁদের ঘামের ফসলেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় এবং মানুষের জীবন চলে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পান না। তাই তারেক রহমানের সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং প্রকৃত কৃষকরা লাভবান হন। তারই ধারাবাহিকতায় আজ ফটিকছড়িতে এ কার্যক্রমের (সরকার অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অনুষ্ঠান) উদ্বোধন হলো । মনে রাখতে হবে ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’।
তিনি শনিবার (১৬মে) সকালে নাজিরহাটস্থ উপজেলা খাদ্য গুদাম আয়োজিত সরকারের অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। ইতিমধ্যে এ সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করেছে । তাছাড়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার, ধানের বীজ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম এর সভাপতিত্বে ও উপজেলা এলএসডি রুমন চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু সালেহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর চেয়ারম্যান, শাহনেওয়াজ সেবুল, নুরু উদ্দিন, ডা. নাজিম উদ্দীন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ বাবুল, নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহবায়ক বেলাল মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা যুবদলের সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, আরমান উদ্দিন কালুসহ আরো অনেকেই।












