Home Articles posted by jahed
চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত

      চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে মুক্ত করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক
আন্তর্জাতিক আরব আমিরাত বিচিত্র

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী চিকিৎসাধীন

  সনজিত কুমার শীল। আরব আমিরাত। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন। গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান,পরিবার সহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে গতকাল সোমবার আনুমানিক রাত […]
চট্টগ্রাম সংগঠন খবর

চট্টগ্রাম শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১২ অক্টোবর সোমবার সকালে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’। জেলা প্রশাসন ও উন্নয়ন সহযোগী […]
চট্টগ্রাম স্বাস্থ্য

ডেঙ্গুর বিস্তার রোধে বিভিন্ন উপজেলায় ছুটছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদ

  চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার রোধে বিভিন্ন উপজেলায় ছুটছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি একের পর এক উপজেলায় কর্মসূচী মাধ্যমে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন। সীতাকুন্ড ও কর্ণফুলী উপজেলার পর পর এবার হাটহাজারী উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ অভিযানে অংশ নিয়েছেন ডিসি জাহিদ। মাঠপর্যায়ে […]
চট্টগ্রাম বন্দর

বন্দরের নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

  নিজস্ব প্রতিবেদক বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এ চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের তরফে কোম্পানির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত […]
চট্টগ্রাম বিশেষ

ফুল নিতে নয়, এবার দিতে গেলেন জেলা প্রশাসক জাহিদ

  সরকারি কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানানোর দৃশ্য পরিচিত। চট্টগ্রামে দেখা গেল উল্টো ছবি। ফুল নিতে নয়, এবার ফুল ও সম্মাননা স্মারকও দিতে গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যাদের কাছে গেলেন, তারা কোনো পদস্থ কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তি নন। তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। প্রায় এক যুগ ধরে জমে […]
চট্টগ্রাম শিল্প সাহিত্য

 শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ও একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

  শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা কার্যালয় ও এনজিও সমূহের যৌথ উদ্যোগে আজ ৬ অক্টোবর মঙ্গলবার একাডেমি মিলনায়তনে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন […]
চট্টগ্রাম সংগঠন খবর

চট্টগ্রাম থেকে কানুনগো পদে পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা

  বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন (বিএমএসএ) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিভাগ থেকে কানুনগো পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা, নবগঠিত বিভাগীয় ও জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ৩ অক্টোবর শনিবার নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে’ আয়োজিত এই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত গুণী কানুনগো কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পেশাগত ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির […]
চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

পরিকল্পিত নগর হবে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর ঃ পরিদর্শনকালে ডিসি জাহিদ

  চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রত্যেক সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সন্তানেরা সুন্দর মানুষের মত মানুষ হোক-এটি প্রত্যেক পিতা-মাতার চাওয়া। তাদের চাওয়া আমাদেরকে পূরণ করতে হবে। আমরা যে সমাজে বসবাস করি তাদের জন্যও কাজ করতে হবে। সুস্থ থাকতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা […]
চট্টগ্রাম স্বাস্থ্য

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিতে হবেঃ জেলা প্রশাসক

  চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের বিশেষ কর্মসূচির পর গত সপ্তাহে সেখানে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও কমছে। তবে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিতে হবে। আজ ৩ অক্টোবর শনিবার সকালে কর্ণফুলী উপজেলা […]