নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি সবশেষ মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বভার পালন করছিলেন। তবে তারও আগে তিনি
বিশেষ প্রতিবেদক: বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বিপাকে দেশের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জের বেশকিছু আমদানিকারক। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর প্রথম চালানের ২৪২ মেট্রিক টন ভোমরা স্থলবন্দর দিয়ে ঢোকার খবর পৌঁছার পর থেকেই চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ফলে আগে বিভিন্ন দেশ থেকে বেশি দামে আমদানি করা পেঁয়াজের দাম আগের চেয়ে […]
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম বন্দর চ্যানেলের অদূরে পতেঙ্গা সৈকতের কাছাকাছি এলাকায় পাথর বোঝাই ‘ইনসাফ-২’ নামের একটি ছোট জাহাজ (বাল্কহেড) ডুবে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একটি লাইটার জাহাজের ধাক্কায় ওজন ভারসাম্য হারিয়ে ‘ইনসাফ-২’ জাহাজটি ডুবে যায়। বন্দর সূত্রে জানা যায়, ‘ইনসাফ-২’ নামের পাথর বোঝাই একটি জাহাজ একটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে […]
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম বন্দর থানাধীন জেটি গেট এলাকার স্বাস্থ্য কর্মকর্তার অফিসে চুরির ঘটনায় অভিযান চালিয়ে বারিক বিল্ডিং এলাকা থেকে মো. সোলাইমান প্রকাশ বুল্লু (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) গ্রেপ্তারের পর চুরি যাওয়া মালামালসহ ৩টি মনিটর, ৩টি সিপিউ ও একটি জেনারেল এসিসহ প্রায় ২ লাখ টাকা সমমূল্যের সামগ্রী উদ্ধার করা […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে। করোনার কারণে যাত্রী সংখ্যা কম হওয়ায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওয়াটার বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক বিদেশযাত্রী। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম ও মূল শহরের বাসিন্দারা বেশি বেকায়দায় পড়েছেন। বৃহস্পতিবার পতেঙ্গার নেভালে ওয়াটার বাসের জেটিতে গিয়ে দেখা যায়, জেটিটি […]















