Home Articles posted by jahed (Page 388)
জাতীয় লিড নিউজ

করোনাঃ ৬৪ জেলায় ৬৪ সচিব নিয়োগ,চট্টগ্রামে মোস্তাফা কামাল উদ্দীন

  সিনিউজ ডেস্ক চট্টগ্রামসহ দেশের ৬৪ জেলায় ৬৪ সচিব নিয়োগ দেওয়া হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ের জন্য। সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার
জাতীয় লিড নিউজ

করোনা মৃৃৃ্ত্যুঃ আবারো সারি সারি কবর খুঁড়ে রাখছেন গোরখোদকরা

    সিনিউজ ডেস্ক করোনায় বাড়ছে মৃত্যু। দাফন করারও কেউ নাই। লাশ ধরছে না কেউ। তাই ঢাকার রায়ের বাজার কবরস্থানে গোরখোদকরা তৎপর। তারা একটার পর একটা কবর খুঁড়ছেন। কার প্রিয়জন এই কবরে শায়িত হবেন তা তারা জানেন না। শুধু জানেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আবারও আগের মতো কবর খুঁড়তে হবে। শতাধিক কবর আগে […]
আন্তর্জাতিক ওপার বাংলা লিড নিউজ

কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে পশ্চিমবঙ্গে

  রতন কান্তি দেবাশীষ,কলকাতা থেকেঃ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। চতুর্থ দফায় রাজ্যের পাঁচ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হচ্ছে কেন্দ্রগুলোতে।  খবর আনন্দবাজারপত্রিকার। এর মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসন এবং আলিপুরদুয়ারের পাঁচটি আসনের সবগুলোতে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া দক্ষিণ ২৪ […]
জাতীয় লিড নিউজ

যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পাচ্ছেন  প্রধান মন্ত্রী শেখ হাসিনা

সিনিউজ ডেস্ক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবদানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, আগামী ২২-২৩ এপ্রিল, প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এর প্রস্তুতির অংশ হিসেবে জন কেরি ঢাকা সফর করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে […]
চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার সময় পাড় ধসে যুবকের মৃত্যু

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় পাড় ধ্বসে মুহাম্মদ সাকেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া নতুনপাড়া এলাকায় হালদা নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত যুবক নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড লালমাটি এলাকার হাজী আব্দুল করিম সওদাগর বাড়ির মৃত […]
অপরাধ চট্টগ্রাম লিড নিউজ

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা

  নিজস্ব প্রতিবেদক রাঙ্গুনিয়ায় আজ শুক্রবার বেলা তিনটার দিকে নিজ বাড়ির সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. মফিজ (৪৫) উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকার বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, আজ বেলা তিনটার দিকে মফিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তাঁকে […]
চট্টগ্রাম লিড নিউজ স্বাস্থ্য

চট্টগ্রামে এসেছে ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা

  নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে দ্বিতীয় দফায় এসেছে ৩ লাখ ৬ হাজার ডোজ অর্থ্যাৎ ৩০ হাজার ৬’শ ভায়াল কোভিড-১৯ ভ্যাকসিন। প্রতি ভায়াল ভ্যাকসিন ১০জনকে প্রয়োগ করা হবে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে এসব ভ্যাকসিন আসার পর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরকে সাথে নিয়ে এগুলো গ্রহন […]
জাতীয় লিড নিউজ

১৪ এপ্রিল থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গার্মেন্টস-কারখানা বন্ধ থাকবে

সিনিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে ১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস-কারখানা বন্ধ থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, ‌‘১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ […]
জাতীয় লিড নিউজ

“১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন”

  সিনিউজ ডেস্ক আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেই সঙ্গে বাড়ছে […]
চট্টগ্রাম লিড নিউজ স্বাস্থ্য

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮৩ জন,মৃত্যু ৩

  নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ হাজার ৫৬৮ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন তিনজন। শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর […]