চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম আচার্য পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭১তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আজ ২৭ নভেম্বর শুক্রবার মঠ প্রাঙ্গনে গুরুমহারাজের ব্যাসপূজা ও
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আমিনুল হক সাহেবের সহধর্মিণী বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক […]
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে ‘প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল ও মাতৃস্বাস্থ্য নীতি’ বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালা আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার নগরীর সিনেমা প্যলেস সংলগ্ন লয়েল রোডের স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসডিজি অর্জনের অংশ হিসেবে ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ (সিআইপিআরবি) এবং জাতিসংঘ জনসংখ্যা […]
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, আমাদের মেরুদন্ডের হাড়গুলোর মাঝখানে কুশনের মত নরম ডিস্ক থাকে, যা মেরুদন্ডকে নমনীয় রাখে। কোন কারণে ডিস্কের ভেতরের জেলির মতো নরম অংশটি বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসলে নার্ভের ওপর চাপ সৃষ্টি হয় এবং তীব্র ব্যাথা ও জঠিলতা তৈরী হয়। সাধারণত কোমরের নিচের দিকের হাড়ে […]
চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর ২০২৬ ইং, সোমবার, কে.বি. কনভেনশন হলে সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। […]
চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের রূপকার, চতুর্থ আচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আজ ২২ নভেম্বর রোববার মঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরু বন্দনা, স্তব-স্তুুতি পাঠ, হরি ওঁ কীর্তন, মঙ্গল শোভাযাত্রা সহকারে শ্রীশ্রী স্বয়ম্ভুনাথ মন্দির পরিক্রমা, শ্রীশ্রী চন্ডী পাঠ, […]
ফটিকছড়ির নানুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিলে মাইকে গুজব ছড়িয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আ’লীগ, যুবলীগ নেতারা । এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় মো. হোসেন, আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি, বখতিয়ারসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে যুবদল ছাত্রদল […]
চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের দ্বিতীয় আচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজের স্মরণ সভা উদযাপন উপলক্ষে মাতৃ সম্মেলন আজ ২১ নভেম্বর শনিবার মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথি […]
জাহাঙ্গীর আলম বাংলাদেশের অর্থনীতিকে টেকসই, শক্তিশালী ও স্বনির্ভর করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু বিদেশ থেকে পণ্য আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং দেশে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং […]
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকার নিজস্ব বাসভবন ‘জালাল প্লাজা’র চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হাজী মো. ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন […]




















