তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজপথের দল, আমাদের কর্মীরা রাজপথ থেকে গড়ে উঠা কর্মী। কারো সাথে পালটা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপির মামলায় জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাবছবি: সংগৃহীত ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপির মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন চৌধুরী (৬১)। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গত […]
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়। আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের […]
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে দুরপাল্লার বাস কাউন্টার গরীবুল্লাহ্ এলাকায় অবস্থিত সকল পরিবহনের জিএম, কাউন্টার ম্যানেজার ও আন্ত:জেলা বাস মালিকদের নিয়ে এক সচেতনতা সভা ৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক ডিসি-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রইছ উদ্দিন, মালিক সমিতির আবুল বশর, […]
সনজিত কুমার শীল বুধবার বাংলাদেশ সময় ১২ টায় অনলাইন পোর্টেলের মাধ্যমে ফলাফল প্রকাশ হলে শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। এবারের এইচএসসি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬ জনই পাস করেছেন। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ৭ […]
সনজিত কুমার শীল সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমায় শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন এবং ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। গত ৩রা ফেব্রুয়ারি শুক্রবার রাস আল খাইমা মামুরায় ফিতা কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর, ধর্মানুরাগী শিল্পপতি অদুল কান্তি চৌধুরী। প্রদীপ প্রজ্বলন করেন আল আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা […]
হাটহাজারীর এস এম রাশেদুল আলমকে সভাপতি ও সীতাকুণ্ডের মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাশেদুল আলম এর আগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহজাহান সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও […]
গীতা বিশ্বাস, বয়স প্রায় ৫০। কিন্তু কঙ্কালসার শরীর দেখে মনে হবে বয়স আরো অনেক বেশী। স্বামী উজ্জ্বল বিশ্বাস প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন। নি:সন্তান এই দম্পতির বাড়ী মীরসরাই উপজেলার শ্রীপুর গ্রামে। কিন্তু আত্মীয়দের অত্যাচারে বাড়ি ছেড়েছেন ১০ বছর আগে। এখন থাকেন চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী এলাকার মিয়া বাড়ির নীচতলার একটি ঘরে। গতকাল “ঘরে খাবার নেই, ট্রাক […]
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন […]
অনেকদিনের জল্পনাকল্পনা ও উত্তেজনামূলক অপেক্ষার পর অবশেষে সুচারুরূপে অনুষ্ঠিত হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠান তথা উক্ত সংগঠনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বা Oath taking ceremony. উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেসক্লাব, জামালখানের এস. রহমান হলে বিকেল চারটা থেকে ছয়টায়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর […]






















