Home Blog Left SidebarPage 421
জাতীয় লিড নিউজ

ইউপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির

  ঢাকা অফিস আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব
জাতীয় লিড নিউজ

ঋণ বিতরণ ও ব্যবহারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থাঃ বাংলাদেশ ব্যাংক

  ঢাকা অফিস ঋণ বিতরণ ও ব্যবহারে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রাহকদের কঠোর শাস্তির মুখোমুখী হতে হবে। এ কারণে এখন থেকে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিয়মিত কিস্তি আদায় করতে হবে। কোনো ঋণে বড় ধরনের অনিয়ম পেলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি […]
জাতীয় লিড নিউজ

বিদেশি ব্যাংকে কার কত টাকা জমা আছে,জানতে চেয়েছে হাইকোর্ট

  ঢাকা অফিস সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে গোপনে কারা কত টাকা পাচার করে পাঠানো হয়েছে বা আছে তার তথ্যসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাচার হওয়া ওইসব টাকা ফেরত আনতে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও জানতে চেয়েছেন আদালত। প্রতিবেদন দাখিলের পরে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে […]
আন্তর্জাতিক লিড নিউজ

পশ্চিমবঙ্গে কে আসছে, তৃণমূল না বিজেপি?

সিনিউজ ডেস্ক পশ্চিমবঙ্গে কারা সরকার গঠন করবে,তৃণমূল না বিজেপি,এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে  ২০ বছর আগের পুনরাবৃত্তি দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। একই কথা বলছে এবিপি আনন্দ ও সি-ভোটারের দ্বিতীয় দফার জরিপ। শনিবার রাতে প্রকাশিত যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল ১৪৮ থেকে ১৬৪টি আসন জিততে […]
জাতীয় লিড নিউজ

পড়াশুনা করতে পদ থেকে অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব খোকন

ঢাকা অফিস সাংবাদিকতার উপর আরো পড়াশুনা করতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদনপত্র দিয়েছেন জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আশরাফুল আলম খোকন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যাত্রাটা শুরু হয়েছিল ১৮ আগস্ট ২০১৩। বর্তমান সরকারের প্রথম মেয়াদের মাত্র ৫ মাস […]
চট্টগ্রাম লিড নিউজ

তিন পৌরসভা ও আলকরণ ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে

  নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জেলার তিন পৌরসভা ও সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডে রোববার ভোট গ্রহণ চলছে। রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট পৌরসভায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তিন পৌরসভাতেই প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহের পাশাপাশি আশঙ্কাও রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকাগুলোয় […]
চট্টগ্রাম লিড নিউজ

লালদিয়ারচরে উচ্ছেদ সোমবার থেকে

  নিজস্ব প্রতিবেদক অবশেষে লালদিয়াচরে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। সোমবার (১ মার্চ) উচ্ছেদ অভিযান পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটিকে জানিয়ে দিয়েছেন। এ সময় বন্দর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে লালদিয়ার […]
জাতীয় লিড নিউজ

আরও তিন কোটি ডোজ টিকা আসছে- প্রধানমন্ত্রী

ঢাকা অফিস দেশে করোনাভাইরাস প্রতিরোধে আরও তিন কোটি ডোজ টিকা আসছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এসে এ তথ্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারির কারণে এবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আরও তিন কোটি ডোজ টিকা আমদানির নির্দেশ দেওয়া […]
জাতীয় লিড নিউজ

স্কুল কলেজ খোলার ৬০ ও ৮০ কর্মদিবস পর এসএসসি-এইচএসসি পরীক্ষা

  ঢাকা অফিস দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজ খুললে এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই পরিষ্কার-পরিছন্ন করাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর […]
জাতীয় লিড নিউজ

৩০ মার্চ থেকে খুলছে স্কুল কলেজ

ঢাকা অফিস করোনা মহামারির কারণে  দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর   স্কুল–কলেজও খুলে দেওয়ার ঘোষণা দিল সরকার। বিশ্ববিদ্যালয় খোলার প্রায় দুই মাস আগে ৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধই থাকছে। অবশ্য প্রথমেই সব শ্রেণির ক্লাস প্রতিদিন হবে না। প্রথমে উচ্চমাধ্যমিক পর্যায়ের দ্বাদশ, মাধ্যমিক […]