অনলাইন ডেস্ক: করোনা মহামারি ঠেকাতে টিকা আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা পেলেই সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সেটি দেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “করোনাভাইরাসের মহামারির কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের […]
অনলাইন ডেস্ক: বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাজারে বিক্রয়ের সময় ৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ সময়ে কচ্ছপ শিকারের অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার মধুমতি নদীতে ওই কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। আটকরা হলো- ব্যবসায়ী বকুল হীরা ও সুভাষ হালদার। তাদের বাড়ি চিলমারী উপজেলার উমাজুড়ি ও খাসেরহাট এলাকায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের […]
অনলাইন ডেস্ক: গত বছর ভারতে করোনার লকডাউনের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে নতুন বছরটা ভালোভাবে শুরু হল না তার। অনুমতিবিহিন আবাসিক বাড়িকে হোটেলে রূপান্তর করে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। এজন্য তার বিরুদ্ধে থানায়ও অভিযোগ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের জুহুর একটি ছয়তলা আবাসিক ভবনকে অনুমতি ছাড়া […]
নিউজ ডেস্ক: টুইটার ও ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলার পর বিষয়টি নিয়ে টুইট করতে থাকায় এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যম এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়। এর আগে এক টুইটে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প আবারও দাবি করেন যে, […]
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে এটিই ‘টক অব দ্য শোবিজ’। শোবিজ সংশ্লিষ্টদের অনেকের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে আকার-ইঙ্গিতে এমন লেখালেখিও করতে দেখা যাচ্ছে। বুবলীর সন্তানের বাবা শাকিব খান বলেই ইঙ্গিত করছেন তারা। মিডিয়া পাড়ায় দীর্ঘ সময় বুবলীর অনুপস্থিতির কারণে মা হওয়ার গুঞ্জন দানা বাধে বহু আগেই। […]
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস চাপায় এক কলেজ ছাত্রী প্রাণ হারিয়েছে। নিহত নাসরিন জাহান বৈশাখী (২২) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। বুধবার রাত আটটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পড়ালেখার পাশাপাশি ওই ছাত্রী রামুর একটি বেসরকারি […]
বিশেষ প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৯৪ জন। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা […]





















