সিনিউজ ডেস্ক সরকার ১৪ এপ্রিল থেকে লকডাউন দিচ্ছে দেশে। এনিয়ে প্রস্তুতিও শুরু করেছে। এরই মধ্যে গতবারের মতোই ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার রাজনৈতিক নেতা
সিনিউজ ডেস্ক বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক আর নেই। আজ রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক। তবে চার দিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি। আজ বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হবে। তাঁকে […]
সিনিউজ ডেস্ক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ কোনো খুনির দেশ নয়। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা। এটা অবশ্যই আমরা রক্ষা করবো। বিচার বিভাগ এবিষয়ে তার দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা জাগ্রত করতে হলে সকলের সামনে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের কথা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু […]
সিনিউজ ডেস্ক জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে নিযুক্ত রয়েছেন। সংগঠনটির একমাত্র সূরা সদস্যও তিনি। অনেক […]
সিনিউজ ডেস্ক দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭৪৬২ জনের আর মৃত্যু হয়েছে ৬৩ জনের। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণ বিশ্লেষণ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক প্রতিবেদনে […]
সিনিউজ ডেস্ক চট্টগ্রামসহ দেশের ৬৪ জেলায় ৬৪ সচিব নিয়োগ দেওয়া হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ের জন্য। সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। চট্টগ্রামে দায়িত্ব পেয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব/সচিবরা […]
সিনিউজ ডেস্ক করোনায় বাড়ছে মৃত্যু। দাফন করারও কেউ নাই। লাশ ধরছে না কেউ। তাই ঢাকার রায়ের বাজার কবরস্থানে গোরখোদকরা তৎপর। তারা একটার পর একটা কবর খুঁড়ছেন। কার প্রিয়জন এই কবরে শায়িত হবেন তা তারা জানেন না। শুধু জানেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আবারও আগের মতো কবর খুঁড়তে হবে। শতাধিক কবর আগে […]
সিনিউজ ডেস্ক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবদানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, আগামী ২২-২৩ এপ্রিল, প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এর প্রস্তুতির অংশ হিসেবে জন কেরি ঢাকা সফর করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে […]
সিনিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে ১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস-কারখানা বন্ধ থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, ‘১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ […]
সিনিউজ ডেস্ক আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেই সঙ্গে বাড়ছে […]




















