জাতীয় রাজনীতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিএনপি নেতা আসিফ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তরুণ নেতা হিসেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় হেলালের অনুসারী ও সাধারণ নেতা কর্মীরা বেশ উচ্ছ্বসিত।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের ১৪৩টি কেন্দ্রে তিনি পান ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট। ফল ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। মীর হেলালের বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন।

Related Posts