চট্টগ্রাম ধর্ম

মধ্যরাতে এক হাজার ভাসমান ছিন্নমূল মানুষ পেল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর সেহেরি

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ও সেহেরি বিতরণের অংশ হিসাবে চতুর্থ রমজানে এক হাজার রোজাদারের মধ্যে সেহেরি বিতরণ করেছে এবি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের পরিচালনায় ৬ এপ্রিল বুধবার রাত ২ টায় নাগরীর পুরাতন স্টেশনে এক হাজার মানুষের মধ্যে এই সেহেরি বিতরণ করা হয়,

সেহেরি বিতরণের সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন-
“রমজানে ভাসমান ছিন্নমূল মানুষেরা সেহেরি খেতে পারে না,তাদের চাল – চুলা নেই, খাবারের ব্যবস্থাও নেই এই ছিন্নমূল ভাসমান মানুষের কথা চিন্তা করে এবি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন রান্না করা খাবার তৈরি করে ভাসমান ও ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে তারা সেহেরি খেয়ে রোজা রাখতে পারে”।

সেহেরি বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক,যুবলীগ নেতা আইনুল ইসলাম আবিদ,নাজিমুদ্দিন,দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

Related Posts