চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতিম, অস্বচ্ছল শিশু ও কিশোর-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-শার্ট, প্যান্ট, থ্রিপিচ ও পায়জামা-পাঞ্জাবী। ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান মিন্টু, সদস্য আবুল বশর চৌধুরী, মঈনুদ্দিন খান মিন্টু, মোঃ আজাদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ তাইরন, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন এতিম ও শিশু কিশোর-কিশোরীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্যে দিয়েই পূর্ণতা আসে। এতিম ও অহায় মানুষ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের সামান্য সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষ ঈদ আনন্দ উৎসবের অংশীদার হতে পারে। ####












