উপজেলা চট্টগ্রাম

ভূজপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শিপন জয়ী

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহন ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়েছে । চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক’র স্বতন্ত্র প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন। তিনি পেয়েছেন ৯হাজার ৭শত ৫৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক’র প্রার্থী ইব্রাহীম তালুকদার পেয়েছেন ৪হাজার ৫শত ৫৪ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতীকের নাছির উদ্দীন পেয়েছেন ১হাজার ৭৯ ভোট।
গতকাল রাত ৮টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ এই ফলাফল ঘোষনা করেন।
এদিকে জামাত, বিএনপি, হেফাজত এলাকা হিসেবে পরিচিত ভূজপুরে ১৩ সালে আওয়ামীলীগের মিছিলে হামলার ঘটনার পর হতে ওই ইউনিয়নে আ’লীগের দূর্গ গড়ে তোলার চ্যালেঞ্চ হিসেবে নিয়েছে আওয়ামীলীগের নেতারা। সে হিসেবে গত ৫ বছর নির্বাচিত হয়ে চেয়ারম্যান ছিলেন, ইউপি আওয়ামীলীগের সভাপতি বর্তমান পরাজিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম তালুকদার। তবে তাকে ব্যাপক ব্যাবধানে পরাজিত করে নির্বাচনে বিজয় হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন।

 

Related Posts