আন্তর্জাতিক আরব আমিরাত

আরব আমিরাতে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত 

 

সনজিত কুমার শীল
জগৎ মানে বিশ্ব, নাথ মানে ঈশ্বর। প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থানে দর্শন করেন, সেই সেই স্থান স্বর্গের মত সুন্দর স্থানে পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। আমিরাতের বাণিজ্য নগরী
দুবাই জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘ , আল আইন অনন্ত আনন্দ দেশ, আল আইন প্রবাসী গীতা সংঘ, সারজা পার্থ সারথি গীতা সংঘ, সারজা গীতা সংঘ,আজমান লোকনাথ সেবাশ্রম সহ আরো অন্যান্য মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। দুবাই মন্দিরের উপদেষ্টা বিকাশ দেবনাথ উদ্যোগ জগন্নাথের প্রতিমা ও রথ তৈরি করেন দ্বীপ দেবনাথ, জুয়েল শীল, ও শিবু মালাকার।

উপস্থিত ছিলেন জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের সভাপতি সুনীল শীল, সাধারণ সম্পাদক প্রকাশ কান্তি দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজু শীল, অর্থ সম্পাদক রুবেল দাশ উপদেষ্টা শ্যামল কান্তি দাস রুপন সুশীল ,করুনা পাল । আল আইন ইন ইসকন মন্দিরের সর্বলোক দাস, কৃষ্ণ মুকুন্দ দাস, অশেষ গোপেশ দাস, সূচারু বিশ্বম্বর দাস, সংকর্ষন করুনা দাস আল আইন মরুতীর গীতা সংঘের ভক্তবৃন্দ সহ আমিরাতের বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং মহাপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়।

Related Posts