ক্রিকেট চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হলেন সুমন দে 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ১২তম জাতীয় মহিলা ক্রিকেট লিগের আসর ১৪-২৮ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দেশের ৮টি বিভাগের মহিলা ক্রিকেট দলের সদস্যরা এ বৃহৎ টুর্ণামেন্টে অংশ নেবেন।

এতে অন্যান্য বিভাগের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলও অংশ নিচ্ছে৷ চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন দে।

তিনি এর আগেও এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছিলেন।

তাছাড়া বাংলাদেশ তায়াকোয়ান্ডো ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুমন দে।

Related Posts