আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবি ন্যাশনাল সিনেমার পিছনে সিলভার বুলেট জেন্টস সেলুনের  উদ্বোধন

সনজিত কুমার শীল
প্রবাস এবং দেশে নিজেদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন প্রবাসীরা। দীর্ঘদিন চাকরি জীবন শেষে রানা মজুমদার ও সেতু শীল দুই বন্ধু মিলে নিজস্ব একটা ব্যবসার প্রতিষ্ঠানে জড়িয়ে পড়েন। গতকাল ২রা আগস্ট আমিরাতের রাজধানী আবুধাবিতে ন্যাশনাল সিনেমার পিছনে নাজদা আল দানা এলাকায় সিলভার বুলেট জেন্টস সেলুন নামে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন। সিলভার বুলেট জেন্ট সেলুনে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী রাখাল শীল, কাজল শীল, সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল। এ সময় আরো উপস্থিত ছিলেন জয় মজুমদার, কিংশু শীল, বিষ্ণু শীল, লিমন রায়, বাদশা মিয়া সহ আরো অনেকে। সিলভার বুলেট জেন্টস সেলুনের স্বত্বাধিকারী রানা মজুমদার ও সেতু শীল বলেন আবুধাবিতে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য আমাদের নতুন নতুন ডিজাইন চুল কাটা এবং ফ্যাশনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর রয়েছে। ব্যবসায়ীরা বলেন বর্তমানে আমিরাতে ভিজিট ভিসায় এসে অনেকে বেকারত্বের শিকার হয়েছেন। দেশ থেকে প্রবাসী আসার সময় একবার চিন্তা করে আসবেন যদি কাজের নিশ্চিত না থাকে তাহলে প্রবাসে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। আপনারা যারা টেকনিক্যাল কাজ শিখবেন পৃথিবীর যে কোন দেশে গেলে আপনি চাকরি, ব্যবসা করতে পারবেন। প্রবাসীদের প্রতি বিনীত অনুরোধ সব সময় দেশের সুনাম অক্ষুন্ন রেখে এ দেশের আইনের প্রতি শ্রদ্ধা এবং ব্যবসার উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

Related Posts