মো.এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি.
জিয়াউর রহমান জেনারেল জিয়া হতো না যদি বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করতো এমন মন্তব্য করেছেন চৌদ্দ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বিটিএফ চেয়ারম্যান, ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলে বলেই জিয়াউর রহমান জেনারেল হয়েছে, বিএনপির জন্ম হয়েছে, তাদের উচিত ১৫আগস্ট পালনসহ এসব স্বীকার করা ।
তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বিশাল অর্জন, এটিকে খাটো করে দেখার সুযোগ নেই , যারা খাটো করার চেষ্টা করছে তারা ইতিহাস বিকৃত করছে না বরঞ্চ ইতিহাসের খাতায় তাদের না বিকৃত হয়ে লেখা থাকবে ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুণার্মেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭) জেলা চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে ১৪ আগস্ট ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি নজিবুল বশর আরো বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুণার্মেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭) জেলা চ্যাম্পিয়ন হয়েছিল ফটিকছড়ি । এ ট্রফি আমি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে উৎসর্গ করলাম।
এ সময় এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী জেলা চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের ২হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে খেলোয়াড়দের ১হাজার টাকা করে নগদ ৭০হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রহমান সানির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা। শিক্ষক নাছির উদ্দীন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য,প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদউল্লাহ কুরাইশী।
ক্যাপশন. বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুণার্মেন্ট-২০২২ (অনূর্ধ্ব -১৭) জেলা চ্যাম্পিয়ন ফটিকছড়ি দলের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার তুলে দিচ্ছেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মো.এমরান হোসেন
ফটিকছড়ি, চট্টগ্রাম
তাং-১৪-০৮-২০২২ইং
০১৮৪৫৩২৭৮২২












