অপরাধ উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার

 

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির হাসনাবাদে মো.ইউসুফ(৩৭) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৮ টার দিকে ভূজপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে । নিহত ইউছুপ দাঁতমারা ইউপির ৬নং ওয়ার্ড হাসনাবাদের  আজলা পাড়ার মৃত আবুল কালামের পুত্র।
স্থানীয়রা জানান, গতকাল রাতে কে বা কারা ইউসুফকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ইউছুপ খামারে যায়, এর পর আর ঘরে ফিরেনি ।  রোববার সকালে স্বজনরা খোঁজাখুঁজির পর খামারের সামনে তার রক্তাত লাশ পড়ে দেখতে পায়।
এ ব্যাপারে ভূজপুর থানা ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান, নিহতের  শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Related Posts