চট্টগ্রাম শিল্প সাহিত্য

শুকলাল দাশের কিশোর কাব্য ‘আনন্দপুরের দিন’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি-সাংবাদিক শুকলাল দাশের কিশোর কাব্য ‘আনন্দপুরের দিন’।

নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলায় শৈলী প্রকাশনের (৪৯ ও ৫০ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

শুকলাল দাশের কবিতায় ছন্দময়, নান্দনিকতা ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। এর আগেও কবির উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

তার রয়েছে একটি নিজস্ব রচনাশৈলী। শব্দের অভূতপূর্ব গাঁথুনির মাধ্যমে তিনি এক অনবদ্য কাব্যিক আবহ নির্মাণ করেন।

সাংবাদিকতার পেশাগত যাপিত জীবনের পাশাপাশি নিরন্তর লেখালেখি করে চলেছেন। শিশুসাহিত্যের নানা শাখায় রয়েছে তার অবাধ বিচরণ।

গল্প কিশোর কবিতার অঙ্গনে তার লেখালেখি সবার প্রশংসা অর্জন করেছে।

শিশুসাহিত্যের পাশাপাশি বড়দের জন্যও লিখেছেন কবিতা ও উপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থও। কিশোর ও বড়দের লেখালেখি নিয়ে তার এ পর্যন্ত বেরিয়েছে ১০টি বই।

শিশু-কিশোর সংগঠক হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। শিশু মানস গঠনমূলক সংগঠন শিশুদের পাঠশালার পরিচালকের দায়িত্ব পালন করেছেন ২০০১ সাল থেকে।

লেখক সম্মাননার মাধ্যমে শিশুসাহিত্যিকদের দীর্ঘদিন ধরে লেখালেখির মূল্যায়ন করে আসছে ‘শিশুদের পাঠশালা’।

শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারার শিলালিয়া গ্রামে। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ ২০১৭ থেকে ১৮ সাল পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Related Posts