প্রতি বছরের ন্যায় এবার ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আগামী ৯ মার্চ ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার থেকে উপজেলার ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ১১ মার্চ ২০২৩ ইংরেজি শনিবার দিবাগত ভোর রাতে মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবতগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানের প্রথম দিন ৯ মার্চ ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ। প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেনÑআদি গীতাঞ্জলি সম্প্রদায় (মাদারীপুর), শ্রীশ্রী রাধেশ্যাম স¤প্রদায় (গোপালগঞ্জ), শ্রী রামসুন্দর সম্প্রদায় (পটুয়াখালী) ও শ্রীশ্রী গোলক বিহারী সম্প্রদায় (পিরোজপুর)। ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য বার্ষিক মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাব অনুরোধ জানানো হয়েছে। ###












