চট্টগ্রাম সংগঠন খবর

 মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের প্রতিষ্ঠার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা আজ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে নগরীর সংগঠন কার্যালয়ে সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সংগঠনের নারীনেত্রী এডভোকেট সাইফুন নাহার খুশী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ‍্যাপক ও সিন্ডিকেট সদস‍্য মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (ছাত্র কল‍্যাণ) পংকজ বিশ্বাস ও চুয়েট’র সেকশন অফিসার ইমরান হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবদুল মালেক খান, রঞ্জন দাশগুপ্ত,ডা.ফজলুল হক সিদ্দিকী,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন,রাজীব চন্দ,নবী হোসেন সালাউদ্দিন,কামাল হোসেন রিজভী, মোস্তাফিজ বিপ্লব,এস এম রাফি, আবদুর রহিম,মামুন হোসাইন মেরিন,শাহরিয়ার মুনতাসীর মাহী, রিমন চৌধুরী আরমান,প্রদীপ দাশ,আকবর আলী প্রমূখ।সভায় বক্তারা বলেন, অস্থিত্বে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দৃঢ় প্রত‍্যয়ে অবিচল মুক্তিযুদ্ধের প্রজন্ম। তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্মের সন্তানদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে মেধা মননে গড়ে তুলতে হবে।

সংবাদ দাতা
( নবী হোসেন সালাউদ্দিন )
৩০/৩/২০২৩

Related Posts