চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক প্রয়াত অজিত কুমার চৌধুরী বড়–য়ার সহধর্মিণী, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবিয়াল প্রয়াত ফণি ভূষণ বড়ুয়ার ১ম কন্যা ও সাবেক স্বাস্থ্যকর্মী অনিমা রানী বড়ুয়া (৭৭) গতকাল ২ এপ্রিল রোববার দিবাগত রাত ২টা ৭ মিনিটে নগরীর মোহরাস্থ বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, ২ পুত্রবধু, ১১ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে জঠিল রোগে ভূগছিলেন। আজ ৩ এপ্রিল সোমবার চরণদ্বীপ বড়–য়া পাড়া জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে মরদেহে শ্রদ্ধা নিবেদন ও অনিত্য সভা শেষে সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ির শ্মশানে প্রয়াত অনিমা রানী বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য আত্মীয়-স্বজন এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রয়াত অনিমা রানী বড়–য়া বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অবসরপ্রাপ্ত ইন্সট্রাক্টর সুব্রত চৌধুরী, বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাণীব্রত চৌধুরী, প্রগতি নার্সিং কলেজের অধ্যক্ষ মমতা চৌধুরী, পূর্ব জৈষ্ঠ্যপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইলা চৌধুরী ও পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের শিক্ষক সর্বাণী চৌধুরীর মমতাময়ী মা এবং আহ্লা উত্তর ভূর্ষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী বড়–য়া জয়া ও রাউজান হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উর্মি কণা বড়–য়ার শ্বাশুড়ি।
শোক ঃ বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অজিত কুমার চৌধুরী বড়–য়ার সহধর্মিণী, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবিয়াল প্রয়াত ফণি ভূষণ বড়ুয়ার ১ম কন্যা ও সাবেক স্বাস্থ্যকর্মী অনিমা রানী বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ, স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ##












