আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

জুলাই থেকে প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়ার ঘোষণা আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের

 

সনজিত কুমার শীল।

বিদেশের মাটিতে বাংলাদেশের সিলেটের গর্বিত সন্তান বিশ্বের মাঝে পরিচিত আল-হারামাইন পারফিউম কোম্পানির স্বত্বাধিকারী গোল্ডেন ভিসা প্রাপ্ত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির (সিআইপি) নিজস্ব অর্থায়নে গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমানে ,আমিরাতের নাগরিকসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশী প্রবাসীদের সম্মানার্থে বিশাল এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল ১১ই এপ্রিল মঙ্গলবার আজমান আল হারামাইন পারফিউম কোম্পানি ফ্যাক্টরি খোলা মাঠে প্রায় ছয় হাজারের অধিক এই ইফতার মাহফিলে যোগদান করেন। আল-হারামাইন কোম্পানির স্বত্বাধিকারী মাহাতাবুর রহমান নাসিরের (সিআইপির)  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব এম আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন। বাংলাদেশের নিযুক্ত আমিরাতের সাবেক রাষ্ট্রদূত।এতে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু জাফর সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী রাজা মল্লিক সিআইপি, আইয়ুব আলী বাবুল সিআইপি, সাইফুদ্দিন আহমেদ, আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা বিশিষ্ট ব্যবসায়ীরা, আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিক বৃন্দ অন্যান্য দেশের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আল হারামাইন পারফিউম কোম্পানির স্বত্বাধিকারী মাহাতাবুর রহমান নাসির সিআইপি বলেন বিদেশের মাটিতে এই বিশাল আয়োজনের পিছনে সবার সহযোগিতা পেয়েছেন এবং অনুষ্ঠানে আসার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আজকে এই আরব আমিরাতে বাংলাদেশীদের অনেক সুনাম রয়েছে বিভিন্ন ব্যবসায়িক কারণে আজকে বাংলাদেশকে এই প্রবাসের মাটিতে এ দেশের সরকার অনেক সম্মান করে যাচ্ছেন। তিন আরো বলেন এই প্রবাসে বাংলাদেশ নামে একটি সড়কের নাম রাখার জন্য আমিরাত সরকারের প্রতি অনুরোধ জানান। বিশাল এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন প্রবাসে থাকা সকল বাংলাদেশীকে দেশের সুনাম অক্ষুন্ন রেখে এদেশে কাজ করে যেতে হবে। এ দেশের আইন-শৃঙ্খলার প্রতি সম্মান রেখে বাংলাদেশের ভালো দিকগুলো এই দেশে প্রচার-প্রসার করতে হবে। দুবাই সরকার কর্তৃক ঘোষিত বীমা সবাই যাতে সময় মত করে নেয় সেজন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত মহোদয় আরো বলেন আগামী জুলাইয়ে প্রবাসীদের জন্য এনআইডি কার্ড চালু করার ঘোষণা ও দেন। এই এনআইডি কার্ড করার ক্ষেত্রে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে কারিগরি ডকুমেন্ট সহ প্রশিক্ষক এসে প্রবাসীদের জন্য অতি দ্রুত এনআইডি কার্ড করার প্রক্রিয়া চালু করবেন। আমিরাতে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট থেকে প্রবাসীরা এই সেবা পাবেন। সকলের নিকট দোয়া,বিশ্ববাসীর শান্তি কামনা এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts