বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আয়োজনে উৎসব মূখর পরিবেশে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ১৯ মে ২০২৩ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়। কাতারের রাজধানী দোহার গ্রীন হোম রেষ্টুরেন্টের হল রুমে সংস্হার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সদস্য নবায়ন ফরম পুরুন করার মাধ্যমে কার্য্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এই সময় উপস্হিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদীকা নাসরীন সুলতানা, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুর্শিদ শেখ, দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহফুজ হাবিব শিশির, কৃষি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন রফিক, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক কামরুল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম পশ্চিম) সহিদ হোসেন,(ময়মনসিংহ বিভাগ) মাহাবুবুল আলম পিন্টু, উপ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা আন্জুমান রুমা, উপ ক্রীড়া সম্পাদক শরীফ কাউসার, উপ আপ্যায়ন সম্পাদক শামীম হোসাইন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ আবিদ প্রমুখ। নতুন সদস্য হিসাবে আজীবন সদস্য ফরম জমা দিয়েছেন ঢাকা জেলার মহিউদ্দিন আহমেদ, আইকন সিলেট জেলার মেহরাজুল একরাম সাধারণ সদস্য ফরম জমা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ টিলু হোসেন, কুষ্টিয়া জেলার মোহাম্মদ হাফিজুল হক চৌধুরী ও রিপন, মাদারীপুর জেলার মাসুদ রানা, নেত্রকোনা জেলার মোহাম্মদ পাপ্পু তালুকদার, চট্টগ্রাম জেলার রুবেল প্রমুখ। সংস্থার সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ আগষ্ট ২০২৩ পর্যন্ত কাতারে বিভিন্ন এলাকায় চলমান থাকবে। এছাড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সালাহ্ উদ্দিন কুমিল্লা জেলার কৃতি সন্তান হিসাবে নব গঠিত কুমিল্লা সমিতি কাতারের সভাপতি নির্বাচিত হওয়ায় সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।












