চট্টগ্রাম রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এনায়েতবাজার যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ 

 

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদে এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যাগে আজ বিকেল ৪.৩০ মিনিটে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এনায়েত বাজার মোড়ে অনুষ্ঠিত হয়।
এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্ত’ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদ আলম, মোঃ দেলোয়ার জাহান, এ.কে মাসুদ, তৌহিদুল ইসলাম মিথুন, মোঃ ফরিদ, আবু তাহের রানা, মোঃ আব্দুর শুক্কুর, টুটুল দাশ, মোঃ রুবেল, টিপু দে, মোঃ রতন চৌধুরী, রাতিব চৌধুরী,নিয়াজ উদ্দিন তামিম, মোঃ পারভেজ, রাজু দাশ, সুমন চৌধুরী, সমর দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এদেশ যখন উন্নত রাষ্ট্র হিসাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করা হয়। দেশের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে।দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

এই প্রচেষ্টা ঘৃণ্য। এই কুচক্রিদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সরকারের কাছ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

Related Posts