চট্টগ্রাম ধর্ম

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনে সাধারণ সভা শুক্রবার

 

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫২তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৫তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৮তম শুভ আবির্ভাব দিবস, অখন্ড গীতাপাঠের ৪৩তম আসর, মঠে প্রতিষ্ঠিত শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেকসহ সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় মঠের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রয়েছে-সপ্তাহব্যাপী উৎসবের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক মুখপাত্র ‘পাঞ্চজন্য’ প্রকাশনা বিষয়ক আলোচনা, রাষ্ট্রীয় অতিথি ও সাধু-সন্তুদের আমন্ত্রণসহ বিবিধ আলোচনা।
অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##

Related Posts