লিখেছেনঃKhadizar Baba Din Islam
ফার্সি শব্দ মেজবান। চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী এক ভোজের অনুষ্ঠান। এ ভোজ অনুষ্ঠানটিকে ঘীরে কানাডার টরেন্টোতে গত ২৩ শে সেপ্টেম্বর সুন্নাতুল জামাত জামে মসজিদে কয়েক হাজার লোকের সমাগম ঘটেছিল। ছিল আনলিমিটেড গেস্ট আর আনলিমিটেড ফুড। এমন একটি সুন্দর আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি, কানাডা ইনক এর সভাপতি মনজুর চৌধুরী বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারন আয়োজনটি ছিল গোছানো, মজাদার খাবার এবং আন্তরিকতায় ভরপুর। আমাদের মনে হয়েছে, মনজুর চৌধুরীর সুন্দর নেতৃত্বের কারনেই মেজবান আয়োজনটি সুন্দর ও স্বার্থক হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, নেপথ্যের কারিগর মনজুর চৌধুরী টরেন্টোর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। মেলোডি হোমস ইনক. এর প্রেসিডেন্ট এন্ড সিইও। রিয়েল এষ্টেট তার পেশা কিন্তু জনসেবা করা তার নেশা। সদালাপী ও বন্ধুবৎসল। চলাফেরায় আভিজাত্যের ছাপ। চলতে থাকুক মনজুর চৌধুরী……. আগামীর মেজবান- আরও সুন্দর, গোছানো এবং মজাদার খাবার হোক।

চাটগাঁইয়া মনজুর চৌধুরীর সুনাম কানাডার সকলের মুখে মুখে। তিনি মানবিক মনজুর নামে পরিচিত। যেখানে বাঙ্গালীদের সমস্যা সেখানেই মনজুর চৌধুরী।












