চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জনদরদী শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২১ অক্টোবর শনিবার। এ উপলক্ষে গ্রামের বাড়ির শ্মশানে পুস্পস্তবক অর্পণ ও অন্যান্য মাঙ্গলিক কর্মসূচী পালন করা হবে। তিথি অনুযাযী আগামী ৯ নভেম্বর ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার গ্রামের বাড়ি চরণদ্বীপে প্রয়াত ফনিন্দ্র লাল শীলের প্রথম মৃত্যুবার্ষিকীর সপিন্ডীকরন ও মাঙ্গলিক অনুষ্ঠানসহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। প্রয়াত শতবর্ষী ফনিন্দ্র লাল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা। উল্লেখ্য যে, গত বছরের ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি পরলোকগমণ করেন। ###












