চট্টগ্রাম নির্বাচন

ফটিকছড়িতে নৌকার খাদিজাতুল আনোয়ার সনি জয়ী

মো. এমরান হোসেন ফটিকছড়িঃ
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ১লাখ ৩হাজার ৭০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু (তরমুজ ) পেয়েছেন ৩৬হাজার ৫শত ৮৭ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী (একতারা) পেয়েছেন ৩হাজার ১শত ৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান (ঈগল)
পেয়েছেন ২হাজার ২শত ৫৭ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মুহাম্মদ হামিদ উল্লাহ (মোমবাতি) পেয়েছেন ১হাজার ৫শত ২৫ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মীর মুহাম্মদ ফেরদৌস আলম (চেয়ার) পেয়েছেন ৫শত ২৫ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ২শত ৫৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন (ফুলকপি) পেয়েছেন ৩শত ১৩ ভোট।
উপজেলা হলরুমে ৭জানুয়ারি রাত ৯টায় অনুষ্ঠিত ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ৩২% ভোট সংগ্রহ হয়েছে। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ অদয় ত্রিপুরা, ফটিকছড়ি থানা ওসি তদন্ত আবু জাফরসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আসনে বর্তমান এমপি হচ্ছেন টানা দুই বার এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

Related Posts