নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুম্মন ও মিরাজ। তারা চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে যৌথ বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি চাঁদ উদ্যান এলাকায় বেশ কিছু ‘সন্ত্রাসী’ বৈঠক করছে। এরই প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে গেলে ‘সন্ত্রাসীরা’ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পালটা গুলি চালায়। এভাবে কিছুক্ষণ গোলাগুলি হয়। এক পর্যায়ে পাঁচ ‘সন্ত্রাসী’ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের আটকের সময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।
আটককৃতদের কাছে থেকে একটি রিভলভার ও কিছু গুলি পাওয়া গেছে বলে জানান তিনি।
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত












