ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগরে পূর্ব শত্রুতার জের ধরে মো.রহিম, বোরহান ও আলী আকবর নামের তিন পরিবারের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২৭ফেব্রুয়ারী বিকালে এ ঘটনার বিচার দাবী করে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছমদ বাড়ীতে পুড়ে যাওয়া বসত ঘরের সামনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার । এতে লিখিত বক্তব্য পাঠ করেন -লুৎফুর নাহার। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৯ ফেব্রুয়ারী দিনগত রাতে (আমাদের এলাকার কিছু সন্ত্রাসীরা একটি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা) পূর্ব শত্রুতার জের এর অংশ হিসেবে রাসেল, আনোয়ারসহ কয়েকজন সন্ত্রাসী আমাদের বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে । এতে আমাদের ঘরের মূল্যবান জিনিসপত্রসহ পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার দাবী করছি । এ ঘটনার বিচার চেয়ে ২০ফেব্রুয়ারী ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, ভূক্তভোগী লুৎফুন নাহার ৷ পুড়ে যাওয়া ঘরগুলো পরির্দশন করে দেখেছেন থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমেনা আকতার, জাহানারা বেগম, আলী আকবর, রুবি আকতার, মো. সেলিম, শাহাব উদ্দিন, আবির হোসেন।












