পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভাসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
মঙ্গলবার (১ লা এপ্রিল) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় নিজ বাড়িতে ঈদুল ফিতরের ২য় দিন এলডিপির নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মো. মনছুর আলমের সভাপতিত্বে ও গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি মনসুর সওদাগর, পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, আবু সৈয়দ, সদস্য সচিব মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি মনজুর মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তানিম, কোলাগাঁও ইউনিয়ন এলডিপির সভাপতি ইকবাল মেম্বার, কেলিশহর ইউনিয়ন এলডিপির সভাপতি খোরশেদ আলম, গনতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহবায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, এলডিপি নেতা মনু মাঝি, নুরুল ইসলাম, আবদুর রশিদ, আবদুল কাদের, নুরুল আলম, মাওলানা মনির, আবদুল আলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, গত ১৫ বছরে খুশি নিয়ে আসতে পারেনি এলডিপি নেতাদের পরিবারে। বরং ঈদ এলে তাদের ওপর নেমে আসত আরও বেশি গ্রেপ্তার ও হয়রানির খড়্গ। পরিবারের সঙ্গে যাতে ঈদ করতে না পারে তার জন্য বাড়ি বাড়ি খুঁজতে যেত পুলিশ।
এছাড়া এলাকাছাড়া করার হুমকি দিতেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ফলে মামলার জালে আটকে পড়া এলডিপি নেতাদের কারও ঈদ কেটেছে জেলখানায়, আবার কারও ঈদ কেটেছে লুকিয়ে-পালিয়ে। ঈদের সেমাইও খেতে পারেননি হাজারো এলডিপি নেতা। ফ্যাসিবাদ পতনের পর এবার মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ এলডিপি নেতাদের। এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে এলডিপির নেতাকর্মীরা। এ ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহবান জানান।












