চট্টগ্রামের সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম, অখন্ড গীতাপাঠের ৪৬তম আসর, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক উপলক্ষে গতকাল ১৮ নভেম্বর বুধবার মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা (লিখিত), পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সনাতনধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত গীতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগীশিক-কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা উপ-পর্ষদের আহবায়ক ও শঙ্কর মঠ ও মিশন গীতা প্রচার সংঘ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক-কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও রসায়ন শাস্ত্রের মনস্বী শিক্ষাবিদ প্রফেসর হারাধন নাগ। প্রধান আলোচক ছিলেন বাগীশিক-কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কর্মবীর দিলীপ কৃমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা উপ-পর্ষদের সদস্য সচিব বিপ্লব নন্দী। অনুষ্ঠানে আলোচক ছিলেন ঋষি অরবিন্দ সোসাইটির সভাপতি রতন ভট্টাচার্য্য, শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল চৌধুরী, রঞ্জিত মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক অনজন দাশ, সাংবাদিক রনজিত কুমার শীল, বাসুদেব দাশ, শুভাশীষ চৌধুরী, মাষ্টার শিবু দাশ, বাসু চৌধুরী, অমর শীল প্রমূখ। মঠের সাধু-সন্তুু ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হবে। এছাড়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, স্বাস্থ্যসেবা কর্মসূচী, অখ- প্রদীপ প্রজ¦লন, বস্ত্র বিতরণ, মেধাবী-গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, কবিগান, পাল্টা কীর্ত্তন, মাতৃ সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন ও দুপুর ও রাতে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ##












