নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়ার চুনতি এলাকায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়জে সোমবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সেনোয়ারা বেগম (১৯) ও রিনা আক্তার (২২)। তাদের মধ্যে সেনোয়ারার বাড়ি কক্সবাজারের রামুতে, রিনার বাড়ি চকরিয়া উপজেলায়। দুজনেই ছিলেন বাসের যাত্রী।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
“ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য পাথর নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ওভারটেক করে যাওয়ার যাওয়ার সময় পেছনের অংশ বিপরীতমুখী ট্রাকের সাথে লেগে যায়।”
তাতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে জানান এএসআই আদম।












