Home Articles posted by jahed (Page 26)
উপজেলা চট্টগ্রাম বিনোদন

পটিয়ায় এলডিপি নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এয়াকুব আলী 

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভাসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির
উপজেলা চট্টগ্রাম লিড নিউজ

লোহাগাড়ায় একই এলাকায় ফের সড়ক দুর্ঘটনা,নিহত ১০

নিজস্ব প্রতিবেদক সেই জাঙ্গালিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ফের ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে […]
আন্তর্জাতিক ধর্ম বিদেশ

কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মনজুর চৌধুরীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

বাংলাদেশ ও বিশ্বের মুসলমান জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন কানাডার বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও হাটহাজারী তথা চট্টগ্রামের কৃতি সন্তান মনজুর চৌধুরী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল […]
জাতীয় বিশেষ

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

  ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সাক্ষাৎকালে, সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ; লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিতকরণসহ […]
জাতীয় বিশেষ

মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর জরুরী ঔষধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে আজ ৩০ মার্চ ২০২৫ তারিখ ১২৩০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা […]
অপরাধ চট্টগ্রাম

চন্দনপুরায় প্রাইভেটকারে ব্রাশফায়ার,নিহত ২

  চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা বাকলিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও গুলিতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ ও প্রাইভেটকার চালক মানিক। রবিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও হৃদয় নামে […]
চট্টগ্রাম ধর্ম

দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামে ঈদ উদযাপন

  সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতরের উদযাপন করছেন। সকাল ১০টায় মির্জাখীল দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন দরবারের বড় শাহজাদা ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। জামাতে আনুমানিক এক হাজারের বেশি মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ ও মোনাজাত আদায় করেছেন। […]
জাতীয় রাজনীতি

আবারও মাঠে নামার হুশিয়ার মির্জা ফখরুলের

  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি ভারতের পক্ষেও নেই, পাকিস্তানের পক্ষেও নেই—তারা শুধু বাংলাদেশের স্বার্থে রাজনীতি করছে। শনিবার এক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “নতুন সরকার এসেছে। আমরা চাই, তারা দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুক […]
আন্তর্জাতিক আরব আমিরাত

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,রোববার ঈদ

  সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে। আল অ্যারাবিয়া জানিয়েছে, মাগরিবের নামাজের পর দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তারা দেশের […]
চট্টগ্রাম রাজনীতি

তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুনঃ সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক কোন ধরনের তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, সাত মাস অতিক্রান্ত হয়েছে এখনো একটি মামলারও বিচার কার্যক্রম শুরু করতে পারেনি সরকার। তাদের সদিচ্ছা আছে কিনা তাতেও সন্দেহ দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত […]