চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও চাল বিতরণ করেছেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আবদুল মান্নান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
সরকারি কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানানোর দৃশ্য পরিচিত। চট্টগ্রামে দেখা গেল উল্টো ছবি। ফুল নিতে নয়, এবার ফুল ও সম্মাননা স্মারকও দিতে গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যাদের কাছে গেলেন, তারা কোনো পদস্থ কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তি নন। তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। প্রায় এক যুগ ধরে জমে […]
বাবার হাতে মেয়ের চিকিৎসার কাগজপত্র। মেয়ের হাতে ক্যানসারে আক্রান্ত মায়ের পরীক্ষার প্রতিবেদন। কেউ এসেছেন অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে। কারও কাঁধে চাকরি হারানোর পর জমে ওঠা ঋণের বোঝা। তারা এসেছেন চট্টগ্রামের নানা প্রান্ত থেকে। কেউ আবার আসতে পারেননি-হাজার মাইল দূরে প্রবাসে বসেই যুক্ত হয়েছেন। তাঁদের উদ্বেগ দেশে ফেলে আসা জমি, বাড়ি আর […]
ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদের মুসল্লি ও এলাকার যুব সমাজের উদ্যোগে সকল মরহুমের ইছালে সাওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বাদ এশা মোহাম্মদ ইলিয়াছ সর্দার এর সভাপতিত্বে ও মাওলানা মোর্শেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে […]
চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম সড়ক, বাণিজ্যিক এলাকা কিংবা আবাসিক পাড়া—চোখের সামনে সারি সারি হোটেল, রেস্টুরেন্ট, বেকারি, ফাস্টফুডের দোকান। কোথাও ঝকঝকে সাজসজ্জা, কোথাও আধুনিক নাম ও বাহারি বিজ্ঞাপন। বাইরে থেকে দেখলে সবই যেন পরিপাটি। কিন্তু সেই খাবারের পেছনের রান্নাঘর, সংরক্ষণব্যবস্থা কিংবা ব্যবহৃত কাঁচামালের দিকে তাকালেই কি একই চিত্র দেখা যায়? সাম্প্রতিক কয়েকটি অভিযানের তথ্য অন্তত সেই […]
সীতাকুন্ডস্থ শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্য্যদেব যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১৪৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে শ্রীশ্রী গীতা পারায়ণ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদস্থ সাধুর পাহাড়ের সত্যানন্দ মঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরুবন্দনা, হরিওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গুরুপূজা, সমবেত […]
শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্য্যদেব যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১৪৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে শ্রীশ্রী গীতা পারায়ণ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদস্থ সাধুর পাহাড়ের সত্যানন্দ মঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-মঙ্গলারতি, গুরুবন্দনা, হরিওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গুরুপূজা, […]
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যায় টেরীবাজারের কাটাপাহাড় লেইনে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ব্যবসায়ী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]
সনজিত কুমার শীল আরব আমিরাত থেকে। প্রবাসের মাটিতে উদযাপন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভাব দিবস। গতকাল ৪ টা সেপ্টেম্বর ২০২৬ ইং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। শিল্প নগরী মোছাফ্ফাহ সনাতনী গীতা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মউৎসব পালন করা হয়। এছাড়াও […]
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের দেশ নিয়ে মাথা ঘামানোর জন্য বলেছেন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা ফটিকছড়ির সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে […]






















