সিনিউজ ডেস্ক করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা ভারত। দিন যত যাচ্ছে ততই উত্তরোত্তর বাড়ছে সংক্রমণের দাপট। স্বস্তি নেই। চারিদিকে অক্সিজেন, বেডের আকাল। অব্যাহত মৃত্যু মিছিল। ভারতের দৈনিক সংক্রমণের রেশ
কলকাতা প্রতিনিধি ভারতে গতকাল শুক্রবার রেকর্ড চার লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে কোনো দেশে এক দিনে এত মানুষ আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৩ জন করোনায় মারা গেছেন বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতে এই প্রথম এক দিনে চার লাখের বেশি […]
কলকাতা প্রতিনিধি ভারতের গুজরাটের ভুরুচে একটি ওয়েলফেয়ার হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত অন্তত ১৮ জন রোগী মারা গেছেন। খবর এনডিটিভির। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে […]
সিনিউজ ডেস্ক কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে থেকে বর্তমানে অতি ঝুকি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া […]
সিনিউজ ডেস্ক করোনা ভাইরাসের সংক্রমণ রোধের শেষ উপায় হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন দেওয়া হচ্ছে। অফিস-আদালত, কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকা। বাংলাদেশেও গতবছর লকডাউনের আদলে সবকিছু বন্ধ রাখা হয়েছিল দুই মাসের বেশি সময়। এ বছর হঠাৎ সংক্রমণ বেড়ে গেলে গত ৫ এপ্রিল থেকে চলছে চলাচলে কড়া বিধিনিষেধ তথা অঘোষিত ‘লকডাউন’। এ লকডাউন কারও কারও […]
সিনিউজ ডেস্ক সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা ও ভারতের পাঠানো উপহারের টিকা মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৯ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬৫৬ জনকে। এদের মধ্যে দ্বিতীয় ডোজও পেয়েছেন ২৮ লাখ ৫ হাজার ৬৯৪ জন। আর দ্বিতীয় […]
কলকাতা প্রতিনিধি করোনার কোপ। এবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী, এদিন থেকেই রাজ্যের যাবতীয় শপিং মল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম,স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা না আসা […]
জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ বলেছেন, করোনার ভয়াল থাবার যতই বিস্তৃতি ঘটছে ততই গণমাধ্যমকর্মীদের সামগ্রিক নিরাপত্তার অনিশ্চয়তা বাড়ছে। এ অবস্থায় চাকুরির নিরাপত্তা, ন্যায্য পাওনা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি দাবি জানান নেতৃবৃন্দ। একই সঙ্গে […]
কলকাতা প্রতিনিধি বুথ ফেরত সমীক্ষার দাবি মানতে নারাজ তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোট মিটতেই একাধিক বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল। তবে বিজেপি যে জোড়াফুল শিবিরের ঘাড়ে নিশ্বাস ফেলছে তা-ও দাবি করা হয়েছে সমীক্ষায়। যদিও দু’পক্ষেরই দাবি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছেন তাঁরাই। বুথ […]
সিনিউজ ডেস্ক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি। সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও […]






















