Home Articles posted by jahed (Page 467)
গণমাধ্যম শোক ও স্মরণ

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল
চট্টগ্রাম লিড নিউজ সিটি কর্পোরেশন

চসিক নির্বাচন
রেগে আগুন মাহতাব, তোপের মুখে ‘বহিরাগতরা’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর মনোনয়ন নিয়ে এবার খোলাখুলি ক্ষোভ ঝাড়লেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সিটির ভোট নিয়ে বহু ‘তামাশা’ হয়ে গেছে মন্তব্য করে তিনি এজন্য ‘বহিরাগতদের’ দায়ী করে তাদের নগর আওয়ামী লীগের রাজনীতিতে মাথা না ঘামাতে হুঁশিয়ার করে দিলেন। চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত নেতা এম […]
চট্টগ্রাম জাতীয়

৩২ বছর আগে বোমা হামলায় নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক: ১৯৮৯ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে বোমা হামলার শিকার হয়ে মারা যান সপ্তম শ্রেণির ছাত্র উত্তম বিশ্বাস। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ সারাদেশে ১২ জানুয়ারি পূর্ণদিবস ও ১৩ জানুয়ারি অর্ধদিবস হরতাল পালন করে। ২৫ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাথরঘাটায় উত্তম বিশ্বাসের বাসায় এসে তার […]
জাতীয় নির্বাচন লিড নিউজ

এডিট করে আমার কথা বিকৃত করে: আবদুল কাদের

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমার সঙ্গে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নাই, নোয়াখালী জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আমার সঙ্গে নাই। ডিসি-এসপি আমার সঙ্গে নাই। তবে আমার সঙ্গে জনগণ আছে। তিনি বলেন, ওবায়দুল কাদের […]
জাতীয় রাজনীতি লিড নিউজ

বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালিরা স্বাধীনতা পেয়েছে: তথ্যমন্ত্রী

সিনিউজ ডেস্ক: ‘বিএনপি’র মুখে নিরাপত্তাহীনতার কথায় জনগণ আতঙ্কিত হয়’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঘরে বাইরে কারো নিরাপত্তা নেই’ এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা পেট্রোলবোমায় মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং হাতে রক্ত ও আগুন নিয়ে মানুষকে প্রচন্ড […]
জাতীয় লিড নিউজ

বাংলাদেশ সারাবিশ্বে মর্যাদা পেয়েছে: প্রধানমন্ত্রী

সিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন তিনি। […]
লিড নিউজ সিটি কর্পোরেশন

রেজাউলকে সমর্থন জানালো জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিয়েছে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির একাংশ। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তপন চক্রবর্তীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার(১০জানুয়ারী) দুপুরে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবে এ মতবিনিময় […]
চট্টগ্রাম রাজনীতি লিড নিউজ সিটি কর্পোরেশন

চসিক নির্বাচনে বিদ্রোহীদের অটো বহিষ্কার: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের আর ঘোষণা দিয়ে দল থেকে বহিষ্কার করা হবেনা , দলের শৃঙ্খলাভঙ্গ করায় তারা অটো বহিষ্কার হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবারের চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত কাউন্সিলর প্রার্থীদের দ্বিগুন বিদ্রোহী প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের […]
অপরাধ জাতীয় লিড নিউজ

আনুশকার শরীরে মিলেছে রহস্যজনক আলামত

সিনিউজ ডেস্ক: সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর কলাবাগানে আনুশকা নূর আমিন ধর্ষণ ও হত্যা মামলা। মাস্টার মাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের এই ছাত্রীর রেক্টাম ও যৌনাঙ্গে মিলেছে অস্বাভাবিক ‘ফরেন বডি’র আঘাত। কি ছিল সেই ‘ফরেন বডি’? সেই রহস্যকে কেন্দ্র করে চলছে গভীর অনুসন্ধান। আনুশকার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান। ইতোমধ্যেই মেডিকেল ফরেনসিক টিম ময়নাতদন্তের […]
ইতিহাস মতামত লিড নিউজ শোক ও স্মরণ

মহামানব যেদিন ফিরলেন

অমরেশ রায়: ‘ওই মহামানব আসে;/দিকে দিকে রোমাঞ্চ লাগে/মর্ত্য ধূলির ঘাসে ঘাসে’- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক রোমাঞ্চকর অনুভূতি বয়ে এনেছিল গোটা বাঙালি জাতির কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটিতে মানুষ আবার ফিরে পায় প্রাণ। আনাচে-কানাচে বয়ে যায় উচ্ছ্বাসের ঢেউ। আজ সেই ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। […]