অনলাইন ডেস্ক: গত বছর ভারতে করোনার লকডাউনের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে নতুন বছরটা ভালোভাবে শুরু হল না তার। অনুমতিবিহিন আবাসিক বাড়িকে হোটেলে রূপান্তর
নিউজ ডেস্ক: টুইটার ও ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলার পর বিষয়টি নিয়ে টুইট করতে থাকায় এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যম এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়। এর আগে এক টুইটে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প আবারও দাবি করেন যে, […]
সিনিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। নতুন বছরে ক্ষমতাশালী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮১তম। সম্প্রতি মার্কিন সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের করা তালিকায় বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হয়েছে। বিশ্বের ১৯০টি দেশ নিয়ে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বরের ভিত্তিতে করা ওই জরিপে বাংলাদেশের স্কোর ৬১ দশমিক ৬৭। তালিকায় শীর্ষে রয়েছে […]
সিনিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। এমনটাই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাষ্ট্রপুঞ্জ ও ভারত সফর শেষে এক সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। এতে দুই দেশের সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হয়েছে।’’ আগামী বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ […]
সিনিউজ ডেস্ক: করোনা সংক্রমণের পরিস্থিতিতে বাংলাদেশ জুড়ে দুর্গাপুজো হলেও উৎসবের যাবতীয় অনুষঙ্গ এ বার বাদ পড়ছে। জাতীয় মন্দির ঢাকেশ্বরী-সহ ঢাকার কোনও মণ্ডপে এ বার কুমারী পুজো হবে না বলে শনিবার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের পুজা উদ্যাপন পরিষদ এ দিন ঢাকেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব জেলার প্রতিনিধি এই বৈঠকে এলাকার পরিস্থিতি […]
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত তিন মাসে ৭০০ টনেরও বেশি সবজি রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যে। সবমিলিয়ে ৫৯ পদের সবজি চট্টগ্রাম থেকে সরাসরি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে দেশের সবজির বড় বাজার ইউরোপের দেশগুলোতে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ছাড়াও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের সবজির […]
অনলাইন ডেস্ক: আবারও এক আবিষ্কারে বিশ্ববাসীকে চমকে দিতে চলেছে চীন। কারণ সম্প্রতি বিমানের একটি নতুন ইঞ্জিন তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, এই ইঞ্জিনের সাহায্যে মাত্র দু’ঘণ্টার মধ্যেই পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে যাবে বিমান। ইঞ্জিনটি ব্যবহার করলে শব্দের গতির চেয়েও ১৬ গুণ দ্রুত যাবে বিমান। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, বেইজিং টানেলে ট্রায়াল […]
অনলাইন ডেস্ক: বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে বিজেপিসহ একাধিক বিরোধী দলের নেতাদের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তাদেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড সামলানোর পাশাপাশি কখনো ছবি এঁকে কখনো আবার বই লিখে সময় কাটান মুখ্যমন্ত্রী। কখনো আবার তার লেখা গানের সিডিও প্রকাশিত হয়। তিনি জানিয়েছেন, তার আঁকা […]


















